এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি: ফুটা করে মেরুদণ্ডের অপারেশনের নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানের আশীর্বাদে মেরুদণ্ডের অপারেশন মানেই এখন আর বড় কাটাছেঁড়া বা মাসের পর মাস বিছানায় শুয়ে থাকা নয়। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে।

এন্ডোস্কোপিক সার্জারি কী?

এই পদ্ধতিতে মেরুদণ্ডে মাত্র কয়েক মিলিমিটারের একটি ছিদ্র করা হয়। এরপর একটি সূক্ষ্ম এন্ডোস্কোপ (ক্যামেরা সংবলিত টিউব) ভেতরে প্রবেশ করিয়ে স্ক্রিনে দেখে নিখুঁতভাবে অপারেশন সম্পন্ন করা হয়।

কেন এটি সেরা পছন্দ?

রক্তপাতহীন ও সেলাইবিহীন: এতে বড় কোনো কাটাছেঁড়া লাগে না, ফলে রক্তপাত হয় না বললেই চলে এবং কোনো সেলাইয়ের প্রয়োজন পড়ে না।

দ্রুত সুস্থতা: রোগী অপারেশনের কয়েক ঘণ্টা পরেই হাঁটতে পারেন এবং সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই বাসায় ফিরতে পারেন।

কম ব্যথা: টিস্যু বা পেশির ক্ষতি নগণ্য হওয়ায় অপারেশনের পরবর্তী ব্যথা অনেক কম থাকে।

নিরাপদ: লোকাল অ্যানেস্থেশিয়া বা শুধু আক্রান্ত স্থান অবশ করে এই অপারেশন করা যায়, যা বয়স্ক বা হার্টের রোগীদের জন্য অনেক বেশি নিরাপদ।

কারা এই সার্জারি করাবেন?

যাদের ডিস্ক প্রলাপস বা পিএলআইডি (PLID) আছে এবং দীর্ঘদিন ফিজিওথেরাপি বা ওষুধে ব্যথা কমছে না, তাদের জন্য এন্ডোস্কোপিক সার্জারি একটি কার্যকর সমাধান।