পিএলআইডি (PLID) এবং সায়াটিকা: কোমর ব্যথার স্থায়ী সমাধান যখন জরুরি

অনেকেরই কোমর থেকে ব্যথা পায়ের দিকে ঝিঁঝিঁ করে নেমে যায়। এই সমস্যার অন্যতম প্রধান কারণ হলো পিএলআইডি বা ডিস্ক প্রলাপস।

পিএলআইডি ও সায়াটিকা কেন হয়?

আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে জেলির মতো ‘ডিস্ক’ থাকে। যখন এই ডিস্কটি বের হয়ে এসে পাশের স্নায়ু বা সায়াটিক নার্ভে চাপ দেয়, তখন কোমর ও পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। একেই সাধারণত সায়াটিকা বলা হয়।

উপসর্গগুলো কী কী?

কোমরে প্রচণ্ড ব্যথা যা পায়ের দিকে ছড়িয়ে যায়।

পা ঝিঁঝিঁ করা, অবশ ভাব বা জ্বালাপোড়া করা।

বেশিক্ষণ বসে থাকলে বা হাঁটলে ব্যথা বেড়ে যাওয়া।

মারাত্মক ক্ষেত্রে প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ হারানো বা পা চিকন হয়ে যাওয়া।

চিকিৎসা:

প্রাথমিক অবস্থায় বিশ্রাম ও ফিজিওথেরাপিতে কাজ হলেও, যদি স্নায়ুতে চাপ বেশি থাকে তবে দেরি করা বিপজ্জনক। আধুনিক ‘মাইক্রো-ডিস্কেকটমি’ বা ‘মিনিমাল ইনভেসিভ’ পদ্ধতিতে এখন খুব সহজেই স্নায়ুর চাপ সরিয়ে ফেলা যায়, যা ব্যথার স্থায়ী সমাধান দেয়।